ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনে ঝুঁকিতে সিমেন্ট ফ্যাক্টরির রজ্জুপথ

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে মরা চেলা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) টাওয়ার (ট্র্যাসেল) ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ স¤পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। বুধবার বিকেলে মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের ঝুঁকিপূর্ণ টাওয়ার (ট্র্যাসেল) ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, নিজস্ব স্বার্থে কেউ রাষ্ট্রীয় স¤পদ ধ্বংস করতে পারবেন না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও স¤পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে. বিএম ফেরদৌস, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উপমহাব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন, উপব্যবস্থাপক (নিরাপত্তা) মনিরুল ইসলাম, সহকারী প্রশাসন কর্মকর্তা আব্দুর রহমান, ফ্যাক্টরির সিবিএ বি-৮০-এর সেক্রেটারি শফি উদ্দিন, সিসিএফ সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, আনসার পিসি মনু মিয়াসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সরকারি স¤পদ রক্ষায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদারের নির্দেশ দেন সংসদ সদস্য। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকেও নির্দেশ দেন তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com