স্টাফ রিপোর্টার ::
গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের স¤পৃক্ত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশের ৬৪ জেলার সব উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ভাতাভোগী ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম স¤পন্ন হয়েছে।
সুনামগঞ্জ জেলা কমাডেন্ট মোরশেদা খানমের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা পিটি, ড্রিলসহ বিভিন্ন শারীরিক, শৃঙ্খলামূলক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। এর মাধ্যমে সদস্যদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
এ সময় জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভাতাভোগী ভিডিপি সদস্যরা নিজ নিজ এলাকায় গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করেন। এদিকে, প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ বসতবাড়ি ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার অঙ্গীকার করেন।
দিরাইয়ে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ২৫ গ্রাম গাঁজাসহ সখি চরণ বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারিপুর (নোয়াগাঁও) এলাকায় অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সখি চরণ বিশ্বাস চরনারচর গ্রামের যোগেশ বিশ্বাসের ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।