দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এউপলক্ষে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আজিজ চৌধুরী, প্রধান শিক্ষক শিপ্রা রায় প্রমুখ। দিরাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম সহ কমিটির সদস্য বৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com