‎এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবা'র

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০২:০৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০২:০৮:০৩ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার:
‎২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন। ‎ ‎তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মা হরে জান্নাত, সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি বাঙলা কলেজ ও ২৪তম বিসিএসের কর্মকর্তা। ‎ ‎রওজাতুল বেহেশত তুবা মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর এই অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। ‎‎বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com