নতুনপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৩:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৩:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব নতুনপাড়ার অসিমের পয়েন্টের পূর্ব পাশে নুরুল আমিনের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. রিপন ওরফে মুরগী রিপন (৩০), পিতা- শাহেদ আলী, সাং- হাসননগর সুলতানপুর এবং মো. জুনেদ (৩১), পিতা- মো. জমিরুল হক, সাং- মাইজবাড়ি, উভয় থানা ও জেলা - সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন পুরাতন লাল রঙের বাজাজ সিটি-১০০ ইএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের আনুমানিক সর্বমোট মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com