স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগরে পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাচাতো বোনকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ লাইলী বেগম (৩৫) আরিফপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত আব্দুল হাই (৪০) একই গ্রামের কমির উদ্দিনের ছেলে এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। লাইলী বেগম ও আব্দুল হাই সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে লাইলী বেগমের পরিবারের সঙ্গে আব্দুল হাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বুধবার সকালে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল হাই রড দিয়ে লাইলী বেগমকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা লাইলী বেগমকে উদ্ধার করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। লাইলী বেগমের স্বামী নজরুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীকে আব্দুল হাই রড দিয়ে পিটিয়ে আহত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সহায়-সম্পত্তি দখলের চেষ্টা করছেন।’ অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’