তাহিরপুর প্রতিনিধি ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক চেতনাকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে তাহিরপুরে টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিল্পীরা নজরুলের গানসহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। বুধবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক অনুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুজহুর হৃদয়, সাধারণ স¤পাদক রুপম আখঞ্জী, গুণী শিল্পী সুকেশ বর্মণ, শিল্পী চয়ন সরকার, হিমেল রায় ও অলি হাসান। এ ছাড়া উপজেলা যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ, তামিম আহমেদ লিংকন, সাদ্দাম হোসেন, শাওন ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল, সজিবুল ইসলাম, আবু সাঈদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠীর শিল্পীরা একে একে বিভিন্ন গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।