স্টাফ রিপোর্টার ::
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি ¯িপকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটিতে কলিম উদ্দিন মিলনকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-মো. আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), মো. তমিজ উদ্দিন (ঢাকা-২০), মো. হারুন-অর-রশিদ (রাজবাড়ী-২), মো. মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০), মানসুরা আক্তার (মহিলা আসন-২৬), মো. কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), সাইদ উদ্দিন আহমাদ হানজালা (মাদারীপুর-১), ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।
সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সংসদীয় তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের নীতিগত ও প্রশাসনিক বিষয়গুলোতে নতুন কমিটির কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদ-সংক্রান্ত। এর মধ্যে ২৫টি কমিটির গঠনপ্রক্রিয়া স¤পন্ন হয়েছে। গঠিত কমিটির মধ্যে ১৯টিই মন্ত্রণালয় স¤পর্কিত।