স্টাফ রিপোর্টার ::
‘সিডও সনদের ধারা-২ এবং ধারা-১৬, ১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর; নারীর নাগরিক অধিকার সুরক্ষায় স¤পদ-স¤পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর’ - এই দাবিতে সুনামগঞ্জে আন্তর্জাতিক সিডও দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে তরুণী ও তৃণমূল সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী।
বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী শ¤পা, সহ সাধারণ স¤পাদক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম স¤পাদক মিনা পাল। সঞ্চালনা করেন জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে।
বক্তারা বলেন, সম্পদ-সম্পত্তিতে সমঅধিকারসহ নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।