অগ্নিকান্ডে ৫ ঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১০:০৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১০:০৩:৩৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে ভয়াবহ অগ্নিকা-ে দিনমজুর বাবুল দেবের বসতবাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে অগ্নিকা-ে ঘরে থাকা পোশাক-পরিচ্ছদ, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, দলিলপত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাবুল দেবের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাঁচটি কক্ষ রক্ষা করতে পারেননি। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি কক্ষ, আসবাবপত্র ও ঘরে থাকা অধিকাংশ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফজল মিয়া বলেন, খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের কাছ থেকে খবর পেতেই কিছুটা সময় লেগেছে। অগ্নিকা-ে বসতবাড়ির পাঁচটি কক্ষ স¤পূর্ণ পুড়ে গেছে। তবে বাড়ির অন্য কক্ষগুলো অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com