স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর (শনিবার) রাত আনুমানিক ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় সংশ্লিষ্ট পরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং IMPERIAL পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব জানায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার/বেড স্থাপন কিংবা আসন বিন্যাস পরিবর্তন করে যাত্রী পরিবহন আইনবহির্ভূত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।