ছাতকে তিন জনকে ছুরিকাঘাত

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৪:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ৩ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্যবাজারের পানসুপারি আড়তদার অধির মালাকার, তার দোকানের ম্যানেজার সঞ্জিত দাস ও জাহিদ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে দোকানের কার্যক্রম শেষ করে তিনজন একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন। মধ্যবাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতা অথবা ব্যবসায়িক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com