পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:১৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার পৌরসভার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিকের সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ এবং সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক এডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক সেতুল বাবু তালুকদার এবং সহ-সাংগঠনিক স¤পাদক অমর চক্রবর্ত্তী। সৌজন্য সাক্ষাতকালে জেলা নেতৃবৃন্দ পৌরসভার নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পৌর এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন, আসন্ন ধর্মীয় উৎসবসমূহ শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন, মন্দির ও পূজা ম-পসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, সুনামগঞ্জ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পৌরসভা কর্তৃপক্ষ সর্বদা পাশে থাকবে। তিনি পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সম্প্রীতির ধারা বজায় রাখা এবং পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com