দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার বরাদ্দকৃত চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দিরাই পৌরসভায় এর উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ৪৩ টন চাল বিতরণের আজ পৌরসভা থেকে বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার এক হাজার চারশত ৪৪ জনকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আমরা সকল শ্রেনিপেশার মানুষ কে সাথে নিয়ে এ চাল বিতরণ করবো। সহায়তা বিতরণে কোনো অনিয়ম গাফিলতির সুযোগ নেই।