তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বর্ষায় চারদিকে পানি। একদিকে বিস্তীর্ণ হাওর, অন্যদিকে দুর্গম যোগাযোগব্যবস্থা। হঠাৎ প্রসববেদনা উঠলে কিংবা কোনো প্রসূতি মায়ের শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে পৌঁছানোই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে নৌকা থেকে সড়কপথে ওঠার পরও যানবাহনের সংকটে আটকে থাকতে হয় রোগীকে। এই বাস্তবতায় হাওরাঞ্চলের প্রসূতি মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে তাহিরপুরে চালু হলো নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সের সমন্বিত ‘পারাপার’ সেবা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের পরামর্শ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝওউঅ-এর অর্থায়নে, টঘঋচঅ-এর কারিগরি সহায়তায় এবং চধৎঃহবৎং রহ ঐবধষঃয ধহফ উবাবষড়ঢ়সবহঃ (চঐউ)-এর বাস্তবায়নে ‘ঈড়হংঁষঃধঃরড়হ গববঃরহম ডরঃয ঝঃধশবযড়ষফবৎং ওহঃবমৎধঃবফ জবভবৎৎধষ গধহধমবসবহঃ ঝুংঃবস (চধৎধঢ়ধৎ)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, হাওরাঞ্চলে ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে জরুরি রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়া ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এ কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা কার্যকর করা জরুরি। ‘পারাপার’ ব্যবস্থার মাধ্যমে রোগীর প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সঠিক সময়ে উপযুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানোর পাশাপাশি নৌপথ ও সড়কপথের মধ্যে সমন্বয় করা হবে। এতে জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছাতে সময় কমবে এবং মা ও নবজাতকের ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে জানান সংশ্লিষ্টরা। সুনামগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. যশোবন্ত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সুইডেন দূতাবাসের হেলথ অ্যাডভাইজার ফিলিক্স হেলজেশন, ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ ড. বিভাবেন্দ্র সিং, প্রোগ্রাম অ্যানালিস্ট এসএম জাকারিয়া, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ড. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (স্বাস্থ্য) নূরে আলম শাহীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. সামছুদ্দিন মোল্লা, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাওশাদ আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী এবং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, হাওরপাড়ের অসহায় ও দরিদ্র পরিবারের গর্ভবতী মা ও প্রসূতি নারীদের জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগব্যবস্থার কারণে যেসব নারী সময়মতো হাসপাতালে যেতে পারেন না, এই সেবা তাদের জন্য বড় ধরনের সহায়তা হবে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাওশাদ আহমেদ বলেন, হাওরাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা কঠিন। বিশেষ করে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের জন্য সময়মতো হাসপাতালে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওরের প্রত্যন্ত এলাকা থেকে নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সের সমন্বয়ে তাদের হাসপাতালে পৌঁছানোর সুযোগ তৈরি হলে জরুরি চিকিৎসাসেবা পাওয়ার পথ অনেক সহজ হবে। তবে স্থানীয় সচেতন মহল বলছে, শুধু সেবা চালু করলেই হবে না, এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কঠোর তদারকি প্রয়োজন। প্রয়োজনের সময় যাতে পিকআপ অ্যাম্বুলেন্স ও নৌযান পাওয়া যায় এবং কোনো ধরনের অব্যবস্থাপনায় সেবা ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com