দিরাই প্রতিনিধি ::
“মাদককে না বলুন” এ প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিরাই সচেতন যুবসমাজের ব্যানারে আয়োজিত র্যালি ও সমাবেশে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।
ইউএনও সঞ্জীব সরকার বলেন, সরকারের আইনের পাশাপাশি এলাকার জনগণ সচেতন হলে মাদক, জুয়া ও সমাজবিরোধী কাজ অনেকাংশে কমে যাবে। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।