দিরাই প্রতিনিধি::
দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তি, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে একজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থানার চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও পশ্চিমপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।অপর অভিযানে রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে পাকা সড়ক থেকে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।
এ ছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ৪ জনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।