৩ লাখ ৩৬ হাজার ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, আটক ১

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আব্দুজ জহুর সেতু হয়ে একটি পিকআপে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি পাচার করা হবে। পরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে পিকআপটি আটক করে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দ করা বিড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা। আটক আব্দুল করিম ছাতক উপজেলার জহির আলীর ছেলে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আব্দুজ জহুর সেতু হয়ে একটি পিকআপে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি নেওয়া হবে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় শহর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিড়িসহ পিকআপটি জব্দ এবং একজনকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com