জামালগঞ্জ পিএফজি’র ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:১১:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:১১:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক সভা মঙ্গলবার সাচনাবাজার হাসান এন্টারপ্রাইজ-এর হল রুমে অনুষ্ঠিত হয়। পিএফজির অ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী আব্দুল মালিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা আক্তার, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর আলেয়া বেগম, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাছ মুরাদ, খালেদা আক্তার, মারজানা ইসলাম শিবনা, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চনা দাস, শারমিনা বেগম, সালমা আক্তার প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com