বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত জলমহাল দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমাকে ইজারাকৃত ঘাসী নদী ২য় খণ্ড জলমহাল দখলের চেষ্টা এবং মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃতপক্ষে, যে অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি ইজারাকৃত জলমহালের অন্তর্ভুক্ত নয়। ওই অংশটি দীর্ঘদিন ধরে মির্জাপুর গ্রামের জামে মসজিদের ভোগদখলে রয়েছে এবং স্থানীয়ভাবে মসজিদের স্বার্থসংশ্লিষ্ট সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মসজিদ ও স্থানীয় জনগণের স্বার্থে বিষয়টি নিয়ে কথা বলায় আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মাছ লুট ও জলমহাল দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কোনো জলমহাল দখল করিনি এবং মাছ লুটের সঙ্গেও জড়িত নই।
আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
মো. সেনোয়ার হোসেন
সদস্য, আহ্বায়ক কমিটি
মধ্যনগর উপজেলা বিএনপি