দিরাই প্রতিনিধি::
মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন প্রতিযোগিতার "সাঁতার ইভেন্টে" সিলেট বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থী আমেনা বেগম। এর আগে আমেনা উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন হয়। মাতার গাও গ্রামের আফজাল হোসেন ও আউলিয়া বেগমের কনিষ্ঠা কন্যা আমেনার এমন সফলতা মা- বাবা খুবই আনন্দিত হয়েছেন। জাতীয় পর্যায়ে সফলতায় সবার দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমেনা বেগম লেখা পড়া এবং খেলাধুলায় সবসময় সফলতার স্বাক্ষর রেখেছে, আমরা আশাবাদী উপজেলা, জেলা এবং বিভাগে সফল হওয়া আমেনা জাতীয় পর্যায়েও সুনাম বয়ে আনবে।