স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানকে সফল ও বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদল ও জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল,যুগ্ম আহবায়ক সৈয়দ তানভীর হোসেন, রাহাত হাসান রাব্বি,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,জয়নাল আবদীন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, উপজেলা ছাত্রদলনেতা জানে আলম,আবুল হাসনাত রাহুল,সজিব ইসলাম, দ্বীন ইসলাম, মাজারুল ইসলাম নবাব, রুদ্র জামান, আতিক প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল বলেন,গাছ আমাদের নিঃস্বার্থ ভাবে আমাদের উপকার করে,কাজে লাগে। প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানকে সফল ও বাস্তবায়ন করার জন্য ছাত্রদল কঠোর ভাবে কাজ করবে।