শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজাম-পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘেœ পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন পূজাম-পে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, পূজাম-প ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com