দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিলসহ কমিটির সদস্যবৃন্দ।