জাউয়াবাজার ডিগ্রি কলেজে আধুনিকায়ন হলো কম্পিউটার ল্যাব

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৫:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৫:৪৮ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জাউয়া বাজার ডিগ্রি কলেজের দীর্ঘদিন অব্যবহৃত কম্পিউটার ল্যাব নতুন করে সংস্কার ও ব্যবহার উপযোগী করা হয়েছে। এতে কলেজের অনার্স, ডিগ্রি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কলেজের কম্পিউটার ল্যাবে থাকা সার্ভার কম্পিউটার, থিন ক্লায়েন্ট ও মনিটরসহ লক্ষাধিক টাকার বিভিন্ন সরঞ্জাম দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে এসব সরঞ্জাম প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের মাধ্যমে পুনরায় সচল করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কম্পিউটার ল্যাবটি চালু হওয়ায় কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা হাতে-কলমে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ তৈরি হবে। এ উপলক্ষে মঙ্গলবার কলেজের কম্পিউটার ল্যাব পরিদর্শন এবং অনার্স শাখার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, এডহক কমিটির দাতা সদস্য শামসুল করিব মুহিত, বিদ্যোৎসাহী সদস্য আব্দুল জব্বার, অধ্যাপক সমর কুমার সরকার, অধ্যাপক শ্যামা প্রসাদ লিটন এবং আইসিটি প্রভাষক গৌছুল হক নাঈম।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com