জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০২:৩৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০২:৩৪:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ​সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সনাতন পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি, নিত্যনতুন উদ্ভাবন এবং মানবসম্পদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, উৎপাদনশীলতা কেবল শিল্পকারখানার উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, সেবা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ জরুরি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। ​

জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রতিনিধি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনেরা।
 
আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশীজনরা জেলাভিত্তিক শিল্পোদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (SME) বিকাশ, বিসিক শিল্পনগরীর সম্ভাবনা এবং স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বৃদ্ধির ওপর জোর সুপারিশ তুলে ধরেন। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোাগের মাধ্যমে সুনামগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com