বিশ্বম্ভরপুরে মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৯:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল বিদেশী মদসহ রাসেল হাজং (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার পালাশবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯-এর সিলেট সদর দপ্তর থেকে বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসআরবি জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়নের লতরগাঁও-টু ধনপুর গ্রামের কাঁচা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টার দিকে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে এক ব্যক্তি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় রাসেল হাজং (৩৬)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার কাশিপুর এলাকার রাকেশ হাজংয়ের ছেলে। এসআরবি’র দাবি, জিজ্ঞাসাবাদে রাসেল জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। পরে তার কাছে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাসেল হাজংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও উদ্ধার করা মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com