ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাসকে
বুধবার বেলা ১২টার দিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ধর্মপাশা সরকারি
ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। কলেজটির
সংবর্ধিত অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাস এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রভাষক শুভাষ চন্দ্র সরকার ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনে অধ্যক্ষের কর্মজীবনের ভূয়সী প্রশংসা ও
স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল হামিদ তালুকদার, মমতাজ
উদ্দিন, মো. আসাদুজ্জামান, প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক হাসান ফয়সাল প্রমুখ।
পরে অধ্যক্ষকে কলেজের ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।
অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস বলেন, এই কলেজে আমার চাকুরিকালীন আমি শিক্ষক, শিক্ষার্থীসহ
সকল শ্রেণি পেশার মানুষজনদের সর্বাত্মক সহায়তা পেয়েছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিই ছিল
আমার চাকরিজীবনের শেষ কর্মস্থল। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।