ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি বিতরণ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৮:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৮:৪৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান এমএ কাহার কর্তৃক প্রতিষ্ঠিত এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে স্থানীয় নোয়াখালী ও জামলাবাজ গ্রামের শিশু- কিশোর ফুটবলারদের সুস্থধারার খেলাধুলায় উৎসাহিত করতে জার্সি বিতরণ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় নোয়াখালী বাজারে সমবেত ফুটবলারদের অভিভাবকদের হাতে নতুন জার্সি তুলে দেন জননেতা এমএ কাহার। স্থানীয় প্রবীণ মুরব্বি আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমর উদ্দিন মেম্বার। এ সময় ফরিদ উদ্দিন, আবদুল মালেক, মালেক নুর, আলী নুর, সুলেমান মিয়া, ফখরুদ্দিন, জুয়েল আহমদ, সুহেল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ কাহার বলেন, মায়ার টানে আমি যুক্তরাজ্য থেকে বারবার ফিরে আসি জনতার মাঝে। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যখনই আপনাদের কথা মনে পড়ে, তখনই ছুটে আসি। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি সারা জীবন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে যতোটুকু সম্ভব সহযোগিতা করতে চাই। শুধু আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। পরে স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নোয়াখালী বাজারের ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে কুশল বিনিময় করেন এমএ কাহার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com