সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:১০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:১০:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ও হবিগঞ্জে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুনর্নির্মাণে ৩৮৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। আর ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসনে ব্যয় হবে ১২৩ কোটি ২১ লাখ টাকা। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী, ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর ওপর ২৭৭ মিটার দীর্ঘ ক্যান্টিলিভার সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণে সরকারি অর্থায়নে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করবে। প্রকল্পের আওতায় সেতুর দুই পাশে প্রায় ৯৯৮ মিটার উড়াল সেতু ও সংযোগ সড়কও নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের ২৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায়। এর মেয়াদ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিকে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট জরুরি ভিত্তিতে পুনর্বাসন ও পুনর্নির্মাণে ১২৩ কোটি ২১ লাখ ২ হাজার ৭৪৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। উন্মুক্ত দরপত্রে ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে কারিগরি ও আর্থিকভাবে নয়টি প্রস্তাব গ্রহণযোগ্য হয়। পরে সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান কামরুল অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে কর ও মূল্য সংযোজন করসহ ১২৩ কোটি ২১ লাখ ২ হাজার ৭৪৮ টাকায় কাজটি নেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের বিভিন্ন অংশে মাটি ভরাট, বিদ্যমান পাকা সড়ক প্রশস্তকরণ, কংক্রিট সড়ক নির্মাণ, আরসিসি নালা এবং কংক্রিট ব্লক দিয়ে সুরক্ষা কাজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয়। এর মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com