সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:০১ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। বৃহ¯পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের নাসির উদ্দিনের ৯ মাসের শিশু রাহুল এবং সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৬ মাসের শিশু রাখি। তন্মধ্যে রাহুল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং রাখি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিলেট বিভাগে এযাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগী ভর্তির পর বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০৩ জন চিকিৎসাধীন আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com