স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের আওতায় ছাতকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যা¥্প ১৮০ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ছানি রোগে আক্রান্ত ৩২ জনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ২৫ জনের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যা¥্প ছানি রোগী হিসেবে শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ২৫ জনকে একই দিন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরদিন বৃহ¯পতিবার (৮ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার কর্মকর্তা রাশেদুজ্জামান রুবেল। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসাসহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে।
তিনি আরও বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী রিলেশনশিপ কর্মকর্তা মারুফ আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান মুস্তাক।
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।