জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুবিলী স্কুলের ছাত্র জারীফ ও তার দল

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:১৩:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:১৩:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জাতীয় পর্যায়ে বাংলা দলীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইবতেহাজুল হক জারীফ ও তার দল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ (ডিইএমএল) আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’-এর চূড়ান্ত পর্বে এ সাফল্য অর্জন করে দলটি। এতে জারীফের মেধা, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও নেতৃত্বের প্রতিভার স্ফূরণ ঘটেছে। জারীফ জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিমের নেতা। গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে গোল্ড মেডেল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। উল্লেখ্য, সারা দেশের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্কে চ্যা¤িপয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল জারীফের দল। দলের অন্য দুই সদস্য আব্দুর রাকিব (সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়) ও নাজমুস সালেহীন ফাইয়াজ (এইচএমপি উচ্চ বিদ্যালয়)। এ সাফল্যে জারীফের বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা গর্বিত। তাঁদের প্রত্যাশা, যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বের দক্ষতায় জারীফ ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে। প্রসঙ্গত, দল নেতা জারীফ সুনামগঞ্জের কৃষি ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল হক ও প্রাথমিক শিক্ষক ইস্পা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান। পিতা-মাতা জারীফের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com