স্টাফ রিপোর্টার::
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে মেয়েদের এগিয়ে নেওয়ার ওপর জোরালো আহ্বান জানানো হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় সুনামগঞ্জ শিশু একাডেমির মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম রেজাউল আলমের সভাপতিত্বে এবং সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে একটি কন্যাশিশুর শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনার পথে অন্যতম প্রধান বাধা। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই তাদের সুপ্ত প্রতিভা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও জেলা জাসাস সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।
বক্তারা সমাজে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বস্তরে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার সমাপনী পর্বে সুনামগঞ্জ শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমেদের পরিচালনায় শিক্ষার্থীদের সমবেত গান পরিবেশিত হয়। এছাড়া একক সংগীত পরিবেশন করে রাখি রানী পাল, আশা দাস, ফারিয়া আক্তার ফয়েজ, শ্রেয়া রানী দাস, আয়শী দাস পৌষী ও আরাধ্যা দাস।