দিরাই প্রতিনিধি ::
শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা স¤পর্কে সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে দিরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং
ক্যা¤েপইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার সমন্বয়ে এ ক্যা¤েপইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউসিবি ব্যাংক, দিরাই শাখার ব্যবস্থাপক মো. আবুল বাশার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদির। গীতা পাঠ করে শিক্ষার্থী শুভমিতা সরকার। স্বাগত বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বাবুল হোসেন আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক এস এম শহীদুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল এবং সোনালী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক দেবব্রত মিশ্র।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান, বাংলাদেশ কৃষি ব্যাংক, দিরাই শাখার ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ মোহন্ত, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রফিক উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক রুকন চন্দ্র পাল, আইএফআইসি ব্যাংকের ইনচার্জ তুষার খান, মকসদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার আব্দুল জলিল এবং সাংবাদিক উবাইদুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ে উপস্থাপনা করা হয়। পরে তানজিনা সুলতানা লাকির পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।