সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০১:১৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০১:১৬:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজাম-পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের একটি হোটেলের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক মিলনমেলা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সামগ্রিক সামাজিক উৎসব। পূজায় কোনো ধরনের অশুভ শক্তি যেন সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে। তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ শান্তি-সম্প্রীতির জেলা। আবহমানকাল ধরে আমাদের প্রত্যেকের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। কোনো অপশক্তি সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে, তা সহ্য করা হবে না। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে স্থানীয় জনগণ, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় রক্ষা করা হবে। পূজাম-পগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। শান্তিপূর্ণ ও নির্বিঘœ পরিবেশে উৎসব সম্পন্নে যা যা প্রয়োজন, তার সবই করা হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাশ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী ও আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক বিমল বণিক, সংগঠনটির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ এবং সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার বাপ্পী। এছাড়া সভায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লা ভূঁইয়া উপস্থিত থেকে ম-পগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের বিশেষ টহল পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা জানান, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি পূজাম-পে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com