সুনামকন্ঠ ডেস্ক::
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাই সহযোগিতা করবেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার—এটাই আমাদের বার্তা। বাংলাদেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেব না, গ্রহণ করব না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা কঠোর হতে দ্বিধা করব না।
তিনি বলেন, এটি প্রাচীন বাংলার ঐতিহ্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখানে সেই সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের কোনো দ্বিধা নেই।
এ সময় সময় তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।