জামালগঞ্জে অটোরিকশা উল্টে আহত ৫

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৮:৪০:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে অটোরিকশা উল্টে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাঁর স্ত্রী ও তিন সন্তান। শিক্ষক ও তাঁর স্ত্রীর অবস্থা গুরুতর। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামনগর-শুকদেবপুর সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জামালগঞ্জ উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল আহমেদ, তাঁর স্ত্রী রতœা বেগম, মেয়ে হালিমা আহমেদ নূরা ও কুলসুমা আহমেদ উমামা এবং ছেলে বায়েজিদ আল আবিব। জানা যায়, হেলাল আহমেদ তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি শুকদেবপুর গ্রাম থেকে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। পথে রামনগর-শুকদেবপুর সড়কের একটি মোড়ে তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পরিবারের পাঁচ সদস্যই আহত হন। দুর্ঘটনায় শিক্ষক হেলাল আহমেদ ও তাঁর স্ত্রী রতœা বেগম হাত, পা, মুখ ও মাথায় গুরুতর আঘাত পান। তাদের তিন সন্তানও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com