বাহাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগ স্থাপন হলো সেলাই প্রশিক্ষণকেন্দ্র

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:০২:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:০২:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বাহাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রশিক্ষণ কেন্দ্রে একসঙ্গে ২০ জন নারী প্রশিক্ষণ নিতে পারবেন। সংশ্লিষ্টদের দাবি, সুনামগঞ্জ জেলায় এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র এটিই প্রথম। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বাহাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাহাড়া বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কাজ শিখে নিজেরাই আয়ের পথ তৈরি করতে পারবেন। এতে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়বে, পরিবারের ওপর নির্ভরশীলতা কমবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। বক্তারা আরও বলেন, নারীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে তারা নিজের ও পরিবারের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com