সুখাইড় হরি মন্দিরে চুরি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:২১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় হরি মন্দিরে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের পেছনে থাকা ইটের তৈরি চুলার ঢাকনা ভেঙে কৌশলে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সুখাইড় হরি মন্দিরের সেবায়েত বৈষ্ণব মতি লাল বর্মণ (৭০) জানান, তিনি মন্দিরের কাজ শেষ করে সোমবার রাত ১০টার দিকে নিজ বাড়ি চলে যান। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পান ভেতরে থাকা সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা মন্দিরের পেছনে থাকা ইটের তৈরি চুলার ঢাকনা ভেঙে ভেতরে ঢুকে সেখান থেকে পানির একটি মটর, গ্যাসের চুলা, দুটি সিলিন্ডার, চাল ও পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সুখাইড় হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক কামনা দাস বলেন, এ ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করব। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com