মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:২৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:২৪:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে দুইজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে মোট ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে দুটি মামলায় দুইজনকে এ দণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসন, সুনামগঞ্জের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com