অবৈধ বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:২৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:২৬:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার চালবন পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাঘবেড় নামক স্থানে বালুবোঝাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রলি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালতের দল। পরে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে স¤পৃক্ত দুজনকে আটক করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি মামলায় দুজন অভিযুক্তকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com