স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। এতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশকে শত্রুমুক্ত রাখতে এবং দেশের গণমানুষের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সুনামগঞ্জ জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, অতীতে সুনামগঞ্জ জেলা যুবদল যেভাবে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও বাংলাদেশ বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।