দোয়ারাবাজারে বিজিবি’র সচেতনতামূলক সভা

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৯:১৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সীমান্ত হত্যা, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৮। বুধবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি-৪৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কো¤পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলামসহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সীমান্ত হত্যা প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকানো, চোরাচালান বন্ধ এবং অবৈধ পণ্য পরিবহন রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকা এবং এ ধরনের কর্মকাণ্ডের তথ্য বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয় সভায়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com