জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০০:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মো. সামছ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছে। ২৮ অক্টোবর ঢাকার রাজপথে আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যা করেছিল। সরকারকে অবিলম্বে শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী কোনো ভুঁইফোঁড় সংগঠন নয় যে উড়ে যাবে, জামায়াত খড়খোটা নয় যে নদীর স্রোতে ভেসে যাবে। জামায়াতকে যারাই নিঃশেষ করতে চেয়েছে তারা নিজেরাই হারিয়ে গেছে- ইতিহাস বারবার সেই শিক্ষাই দিচ্ছে। যদিও তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তিনি অবিলম্বে গ্যাস, সার, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। ২৮ অক্টোবর খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত মিছিলটি কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার বিভাগীয় সেক্রেটারি মো. নূরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর আমীর আব্দুস সাত্তার মো. মামুন, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। সমাবেশ পরিচালনা করেন সদর ও পৌর জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরী ও মাওলানা মো. মিজানুর রহমান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com