প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০৫:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রত্যয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী। এছাড়া ইসলামিক রিলিফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার ধাপগুলো দেখানো হয়। এর মাধ্যমে বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com