স্টাফ রিপোর্টার :: শাল্লায় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৯ অক্টোবর বিকেলে ‘সংগ্রাম শুরু করো, মুক্তির দিন নেই তর্ক ও যুক্তির’ - এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা শাখার সভাপতি তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও গণসংগীত বিষয়ক স¤পাদক ইন্দ্রজিৎ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা কানাই লাল সরকার, আজমান গণি তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।