মধ্যনগর সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:১২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:১২:২৮ পূর্বাহ্ন
মধ্যনগর সংবাদদাতা :: মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মাটিরাবন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা, সাবান, চকলেট ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের মালামাল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com