মোল্লাপাড়া ইউনিয়নে সদস্য পদে প্রার্থী হচ্ছেন রেবিন আক্তার

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:১৫:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:১৫:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার ৬ নং মোল্লাপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বুড়িস্থল (যোগীরগাঁও) গ্রামের বাসিন্দা মোছা. রেবিন আক্তার। তিনি ওই গ্রামের আবু রায়হানের সহধর্মীনি। রেবিন আক্তারের সমর্থকরা জানান, তিনি একজন আদর্শ ও যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা। প্রার্থী মোছা. রেবিন আক্তার বলেন, আমি ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। ভোটাররা আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চান। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com