৪৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১০:০০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১০:০০:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বড় ব্রিজের ওপর সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুল আজিজের ছেলে জালাল মিয়া (৪৫) ও সুবুরের ছেলে শাহজাহান মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com